বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি

পুত্র সন্তানের অপেক্ষায় নাসির-তামিমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

বিনোদন ডেস্ক :  হঠাৎ করে তামিমা সুলতানা তাম্মীকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। এই বিয়ে নিয়ে জল কম ঘোলা হয়নি। মামলা ও আদালতে দৌড়াদৌড়িতে অনেক কাটখড় পুড়িয়েছেন এই দম্পতি। এর মাঝেই সুসংবাদ দিলেন দুজনে। বাবা হতে চলেছেন নাসির।

সম্প্রতি নাসির হোসেন তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে প্রকাশ্যে এসেছে তামিমার অন্তঃসত্ত্বার বিষয়টি।

ছবিতে দেখা যায়, তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। নাসিরের হাতে ছিল ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ড। তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কেক কেটে উদযাপন করছেন দুজনে। 

ছবিগুলো পোস্ট করে নাসির লিখেছেন, ‘এই ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসা। তার সঙ্গে মিলিত হতে আমার তর সইছে না। সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।’ 

নাসির-তামিমার পেছনে থাকা একটা ব্যানার আর একটি টেডি বিয়ারের হাতে থাকা হৃদয়াকৃতির বেলুনে লেখা ছিল, ‘ইটস আ বয়’। তা দিয়ে বোঝাই যাচ্ছে যে, দুজনের ঘরে আসছে পুত্র সন্তান।

এই ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে।  ইতোমধ্যেই প্রায় ৫০ হাজারের কাছাকাছি পড়েছে প্রতিক্রিয়া, ছবিগুলো শেয়ারও হয়েছে বেশ।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit