বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ

জ্যাকলিনের পর এবার ‌’প্রতারক’ সুকেশের সঙ্গে নাম জড়ালো ভূমি, জাহ্নবীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

বিনোদন ডেস্ক : গেল বছরের শেষের দিকে ২০০ কোটি রুপি প্রতারণার দায়ে গ্রেপ্তার হন ভারতীয় ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই বেরিয়ে আসে সুকেশের বলিউড-যোগ। প্রথমে জানা যায় জ্যাকলিন ফার্নান্দেজের নাম। অভিযোগ ওঠে, কথিত এই প্রতারকের কাছ থেকে গাড়িসহ বিভিন্ন দামি উপহার নিয়েছেন শ্রীলঙ্কান অভিনেত্রী।

kalerkanthoকথিত প্রতারকের সঙ্গে নাম জড়িয়ে ভালো বিপদে পড়েছেন জ্যাকলিন

পরে  সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবিও ফাঁস হয়। এরপর আসে সুকেশের সঙ্গে নোরা ফাতেহির যোগাযোগের খবর। এবার জানা গেল, সুকেশের উপহার নিয়েছিলেন জাহ্নবী কাপুরও। এ ছাড়া উপহার পাওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন ভূমি পেদনেকর। শোনা যাচ্ছে, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরসহ অন্তত ১২ বলিউড অভিনেত্রী নাকি সুকেশের কাছ থেকে উপহার নিয়েছেন বা প্রস্তাব পেয়েছেন।

kalerkanthoগাড়ি পাওয়ার প্রস্তাব পেয়েও রাজি হননি ভূমি

তদন্তে জানা গেছে, ২০১৫ সাল থেকে বলিউড অভিনেত্রীদের পেছনে ২০ কোটি রুপির উপহার দিয়েছেন সুকেশ। ২০২১ সালের জুলাই মাসে বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন খোলেন। সেখানেই আমন্ত্রিত হন জাহ্নবী। সেলুনের উদ্বোধনীতে হাজির হওয়ায় নগদ প্রায় ১৯ লাখ রুপি পান শ্রীদেবীকন্যা, সঙ্গে ছিল দামি কম্পানির ব্যাগও।

kalerkanthoউপহার নিয়েছেন জাহ্নবীও

তবে সন্দেহ হওয়ায় একটুর জন্য ভূমি বেঁচে গেছেন। গেল বছরের জানুয়ারিতে ঘনিষ্ঠ বন্ধু পিঙ্কি ইরানির মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয় ‘বাঁধাই দো’ অভিনেত্রীর।

kalerkanthoকথিত প্রতারকের সঙ্গে নাম জড়িয়েছে সারারও 

কিন্তু ফোনে সুকেশ বারবার দামি গাড়ি উপহার দিতে চাওয়ায় ভূমির সন্দেহ হয়। ফলে তিনি সুকেশের কোনো প্রস্তাবেই রাজি হননি।

kalerkanthoসন্দেহের আওতামুক্ত নন শ্রদ্ধাও

জানা গেছে, জাহ্নবী ও ভূমি তাঁদের সঙ্গে ঘটা পুরো বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন। দুই অভিনেত্রী অবশ্য বিষয়টি নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit