বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ

শ্রীদেবীকে নিয়ে আবেগঘন পোস্ট জাহ্নবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

বিনোদন ডেস্ক : চার বছর হয়ে গেছে মারা গেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী।  ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যু হয় কিংবদন্তি এই অভিনেত্রীর। রেখে গেছেন দুই কন্যা জাহ্নবি-খুশি কাপুর এবং স্বামী বনি কাপুরকে। মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিযে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে শ্রীদেবীর সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছেন জাহ্নবি কাপুর। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— তোমাকে ছাড়া নয়, তোমার সঙ্গেই আমি বহু বছর কাটাব। কিন্তু আমি সেসব দিনকে ঘৃণা করি, যেগুলো তোমাকে ছাড়া কাটাব। ঘৃণা হয় আমার জীবনে আরও একটা বছর যোগ হলো তোমাকে ছাড়া। আশা করি মা তোমাকে আমরা গর্বিত করতে থাকব।  কারণ এখন এটিই একমাত্র করণীয়। অনেক ভালোবাসি তোমায়। 

প্রসঙ্গত ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারিতে মারা যান শ্রীদেবী। জানা যায়, মৃত্যুর কয়েক দিন আগেই তিনি পরিবারের অন্যদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই বড় মেয়ে জাহ্নবির জন্মদিনের কেনাকাটা করার জন্য আরও কয়েক দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় সেখানে ছিলেন না বনি কাপুর। তিনি লখনউয়ে একটি মিটিং করে স্ত্রীকে অবাক করে দেওয়ার জন্য আচমকাই দুবাইয়ে হাজির হন। বনি কাপুর যাওয়ার পর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করে কোথাও বেরোনোর জন্য তৈরি হতে থাকেন। শ্রীদেবী তৈরি হওয়ার জন্য স্নান করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও তিনি বাইরে না আসায় তাকে ডাকাডাকি করতে থাকেন বনি। সাড়া না মেলায় বাথরুমে গিয়ে শ্রীদেবীকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেওয়া হলে ডাক্তার অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit