শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

নওগাঁয় অবৈধ ইট ভাটায় অভিযান, ১৬ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অবৈধভাবে ভাবে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার জেলার সদর উপজেলা ও বদলগাছী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। অভিযানে জেলার ছয়টি অবৈধ ইটভাটার মালিকদের ১৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নওগাঁ সদর উপজেলার চারটি লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ১০ লক্ষ ৫০ হাজার টাকা। এবং বদলগাছী উপজেলায় দুইটি লাইসেন্স বিহীন ইটভাটার ৬লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় সদর উপজেলার মেসার্স এসএস কনস্ট্রাকশনকে ৩লক্ষ টাকা, মেসার্স এবিসি ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা, মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজ এন্ড ব্রিকসকে ২লক্ষ ৫০হাজার টাকা এবং বদলগাছীর উপজেলার মেসার্স মুন ব্রিকস ফিল্ডকে ৩লক্ষ টাকা ও মেসার্স দিপ্তী ব্রিকসকে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, নওগাঁ জেলার সদর উপজেলা ৪টি এবং বদলগাছী উপজেলায় ২টি ইটভাটায় প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তিনি আরো বলেন, নওগাঁ জেলা আরো অনেক অবৈধ ইটভাটা আছে। সেগুলো বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে ।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit