বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নরসিংদীতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে  মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি এআইয়ের মাধ্যমে তালাক শরিয়তসম্মত কিনা হাদিসে বর্ণিত বিভ্রান্ত গোষ্ঠী খারেজি কারা বিদ্যালয়ে স্বামী-স্ত্রীর মারামারি, বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠধনী ইলন মাস্কের জীবনে কে এই রহস্যময়ী তরুণী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

বিনোদন ডেস্ক :  আবারও খবরের শিরোনামে টেসলা কর্ণধার ইলন মাস্ক। কোনও নতুন প্রযুক্তি বা টুইট করার জন্য নয়। এবারের কারণ তার নতুন বান্ধবী।

ইলনের সঙ্গে তার স্ত্রী, কানাডিয়ান গায়িকা গ্রিমসের বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। বিয়ে টিকেছিল তিন বছর। ৫০ বছর বয়সী মাস্ক তারপর থেকে কারও সঙ্গে ডেট করছেন বলে শোনা যায়নি।

সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসে নিজের ব্যক্তিগত বিমান থেকে নামার সময় এক রহস্যময়ী তরুণীর সঙ্গে ইলন মাস্ককে দেখা যায়। মাস্কের পক্ষ থেকে কিছু জানা না গেলেও বিভিন্ন সংবাদ থেকে জানা যায়, এই তরুণীই নাকি মাস্কের নতুন বান্ধবী। নাম নাতাশা বাসেট।

ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের পর থেকেই শিরোনামে তিনি। কে এই নাতাশা বাসেট?

২৭ বছর বয়সী নাতাশার জন্ম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। মাস্কের সঙ্গে নাম জড়ানোর আগে থেকেই তিনি একজন সফল অভিনেত্রী।

ছোট থেকেই অভিনয়ে হাতে খড়ি নাতাশার। মাত্র ১৪ বছর বয়সেই অস্ট্রেলীয় থিয়েটারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের জুলিয়েট চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে অভিনয় করেন।

তারপর নাতাশা চলে আসেন নিউ ইয়র্কে। সেখানকার ‘অ্যাটলান্টিক অ্যাক্টিং স্কুল’-এ পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে চলে আসেন লস অ্যাঞ্জেলসে। সেখানেই আপাতত তার বসবাস।

কর্মজীবনে সাফল্য আসে বেশ কয়েক বছর পর। ২০১৭ সালে বিতর্কিত পপ-গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের জীবনী নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ ‘ব্রিটনি এভার আফটার’-এ ব্রিটনির চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেন নাতাশা। সমালোচক মহলেও প্রশংসিত হয় তার অভিনয়।

২০১৬ সালে কমেডি ছবি ‘হেইল, সিজার!’-এ জর্জ ক্লুনি, স্কারলেট জোহানসন ও জশ ব্রলিনের পাশে তাকে অভিনয় করতে দেখা যায়। ২০২০ সালে একটি অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই ইন্টারভেনশন’-এও অভিনয় করেন নাতাশা। ২০১৩ সালে ‘কাইট’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও তৈরি করেন তিনি।

‘ব্রিটনি এভার আফটার’ টেলিভিশন সিরিজে অভিনয়ই ঘুরিয়ে দেয় তার কর্মজীবনের মোড়। মার্কিন সঙ্গীত শিল্পী এলভিস প্রেসলির বায়োপিকেও দেখা যাবে নাতাশাকে। এলভিসের প্রথম বান্ধবী ডিক্সি লকির চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটিতে অস্টিন বাটলার, টম হ্যাঙ্কসের মতো অভিনেতারাও রয়েছেন। পরিচালনায় বাজ লুহরমান। ২০২২-র জুন মাসে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।

অভিনয়ের পাশাপাশি হাইকিংয়ে যেতে ভালবাসেন নাতাশা। নেটমাধ্যমে তার প্রমাণও রয়েছে। আমেরিকার বিখ্যাত সব ট্যুরিস্ট স্পটে হাইকিংয়ে গিয়েছেন নাতাশা। যার মধ্যে অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন এবং ন্যাশনাল পার্ক।

অভিনয়, হাইকিং ছাড়াও নানা সামাজিক বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজও করেন মাস্কের বান্ধবী। বিশ্ব উষ্ণায়ন, পশুদের ওপর অত্যাচার ইত্যাদি নানা বিষেয়ে জনগণের সচেতনতা গড়ে তোলার কাজ করে থাকেন।

খবরে জানা গেছে, নাতাশা ও মাস্ক নাকি বেশ কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন এবং সম্প্রতি দু’জনে একে অপরের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছেন।

এখনও পর্যন্ত তিনবার বিয়ে করেছেন ইলন মাস্ক। ছয় সন্তান রয়েছে তার।

কানাঘুষা যদি সত্যি হয়, তবে নাতাশাই ২০২১-এর সেপ্টেম্বরের পর ইলন মাস্কের নতুন বান্ধবী। সূত্র: ডেইলি মেইল, মিরর অনলাইন

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit