বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

নতুন রূপে সামান্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দক্ষিণীর নায়িকা সামান্থা রুথ প্রভু। তবে এবার আরও বড় সিনেমায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। এই ছবির নতুন লুক নিয়ে হাজির হয়েছেন সামান্থা। যেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকবি কালীদাস রচিত দুষ্মন্ত এবং শকুন্তলার প্রেমগাঁথা আমাদের সবারই পরিচিত, এবার এই কাহিনি নিয়েই নির্মিত হতে চলেছে সিনেমা। যেখানে সামান্থাকে দেখা যাবে শকুন্তলার চরিত্রে। অভিনেতা দেব মোহন রাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করবেন। 

প্রতিবেদনে বলা হয়, পরিচালক গুণশেখর এই ছবিটি পরিচালনা করবেন, এর থেকেও বড় খবর হলো অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা এ ছবির মধ্য দিয়ে প্রথম সিনেমায় আসছেন। সব মিলিয়ে যে এই ছবি বেশ বিগ বাজেটের হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার সকালে ছবির যে পোস্টার অভিনেত্রী সামান্থা শেয়ার করেছেন, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তা দেখে বোঝাই যাচ্ছে এই ছবিতে ভিএফএক্সের বড়সড় ভূমিকা থাকবে। দর্শকদের মধ্যেও এই ছবিকে ঘিরে উৎকণ্ঠা তৈরি হচ্ছে।

‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিনেমায় রাজির চরিত্রে অভিনয়ের পর থেকেই দর্শকপ্রিয়তা পায় সামান্থা। এই সিরিজে যৌনদৃশ্যে অভিনয় করার জন্য স্বামী নাগাচৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে অভিনেত্রীর। শ্বশুরবাড়ি থেকে তাকে এমন দৃশ্যে অভিনয় করতে নিষেধ করেছিল; কিন্তু নিজের ক্যারিয়ারের সঙ্গে আপস করতে মোটেই রাজি নন অভিনেত্রী। ফলে বিবাহবিচ্ছেদকেই মেনে নিয়েছেন তিনি। এর পরই ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাওয়া’ গানে আরও হটলুকে নিজেকে মেলে ধরেছেন। এই গান এখন ভাইরাল দেশের মানুষের মধ্যে।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit