বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

সঞ্জয়ের মা হয়েছি, তারপরে তাকেই প্রেমের প্রলোভন দিয়েছি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

বিনোদন ডেস্ক :  অভিনয় জীবনে একেক সময় একেক চরিত্রে অভিনয়, আর সবগুলোতেই যেনো ছক্কা হাঁকানো খুব ভালো করেই জানতেন তিনি। কখনো মা, কখনো প্রেমিকা। আবার নায়িকা থেকে লাস্যময়ী সব চরিত্রেই দেখা গেছে তাকে। যার কথা হচ্ছে তিনি আর কেউ নন বলিউড অভিনেত্রী অরুণা ইরানী।

যদিও অরুণা’র অভিনয় জীবনে ছয় দশকে লম্বা ক্যারিয়ারে তাকে অবশ্য নায়ক-নায়িকার মা হিসেবেই বেশি চেনেন দর্শক।  

আর এবার এক সাক্ষাৎকারে পর্দার এই ‘ভ্যাম্প’ অরুণা ইরানি কাছে প্রশ্ন আসে তিনি কীভাবে দেখেন সেই তকমাকে?

এর উত্তর দিতে গিয়ে  অতীত-স্মৃতি হাতড়ালেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। 

তিনি সোজাসাপ্টা ভাবে জানালেন, একই অভিনেত্রীকে দর্শক কীভাবে পুরোপুরি বিপরীতধর্মী চরিত্রেও দিব্যি পছন্দ করেন, তা আগের মতোই এখনও অবাক করে তাকে।

অতীত-স্মৃতিচারণ করতে গিয়েই সঞ্জয় দত্তের উদাহরণ টানেন অরুণা।  সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’তে সঞ্জয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণা। পরে আবার দ্বিতীয় ছবি ‘জনি আই লভ ইউ’-এ সেই সঞ্জয়ের সঙ্গেই লাস্যময়ী চরিত্র করেছিলেন তিনি! 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বলিউডে সিংহভাগ অভিনেতার সঙ্গেই কাজ করেছি আমি। সঞ্জয় তাদেরই এক জন। ওর প্রথম ছবিতে আমি ছিলাম ওর মা। আর পরের ছবিতে ওকেই প্রেমের প্রলোভন দিলাম! কী করে যে দর্শক একই মানুষকে এমন বিপরীত চরিত্রে মেনে নেন, আজও বুঝে উঠতে পারলাম না!”

সুত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit