শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মাতৃভাষা দিবস আমার কাছে একইসঙ্গে শোকের ও গর্বের: মিথিলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেতা রাফিয়াত রশিদ মিথিলা মাতৃভাষার দিবসে তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের বরাত দিয়ে মিথিলা বলেন, ১৯৫২ সালে প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। সেই কারণে মাতৃভাষা দিবস আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার ভাষা আমার অহংকার। এই ভাষা দিবস আমার অহংকার, আমার কাছে গর্বের একটা দিন। 

তিনি আরও বলেন, বাংলাদেশে এই দিনে সূর্যোদয় থেকেই প্রভাতফেরি শুরু হয়। এই দিন সবাই মিলে শহিদ মিনারে ফুল দিতে যায়। মিথিলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই শহিদ মিনার অবস্থিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সেখানেই আমার পড়াশোনা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেই ছাত্রজীবন থেকেই ভাষা দিবস আমার জীবনের একটা অংশ। তখন ভাষা দিবসের দিন শহিদ মিনারে যাবই। এই সময় ঢাকায় বইমেলা হয়, এই দিন অবশ্যই বইমেলায় যাব। সাদা কালো শাড়ি পরেন সকলে, আমিও পরতাম। এই দিন ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে যায় সবাই।

তিনি বলেন, ভাষা দিবস একই সঙ্গে অত্যন্ত শোকের দিন কারণ ১৯৫২ সালে এই দিন ভাষার জন্য শহিদ হয়েছেন আবুল বরকত, রফিক উদ্দীন আহমেদ, আব্দুল জব্বর, শফিয়ুর রহমান ও আব্দুস সালাম। অন্যদিকে একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে গর্বেরও সেকারণে আমরা বাংলাদেশে ভাষাদিবস উৎসবের আকারে উদযাপন করি।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রোত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit