বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

একুশে ফেব্রুয়ারি শুভশ্রীর কাছে ভ্যালেন্টাইনস ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু ওপার বাংলার তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কাছে ভালোবাসা দিবস ২১ ফেব্রুয়ারি! অনেকেই হয়তো ভাবছেন, একুশে ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিন কিভাবে ভালোবাসা দিবস হয়?

kalerkanthoস্বামী রাজ চক্রবর্তী ও পুত্র যুবানের সঙ্গে শুভশ্রী গাঙ্গুলী।

ইনস্টাগ্রামে কারণটা জানালেন শুভশ্রী নিজেই, আজ তাঁর স্বামী রাজ চক্রবর্তীর জন্মদিন। আজ দুপুরে ইনস্টাগ্রামে পরিচালক স্বামীর সঙ্গে তোলা ছবি দিয়ে শুভশ্রী লিখেছেন, ‘আজই [২১ ফেব্রুয়ারি] আমার ভালোবাসা দিবস। কারণ আজ আমার ভালোবাসার মানুষের জন্মদিন। ওগো আমার ভালোবাসার মানুষ, জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানাই তোমাকে। আমার জীবনে যা অর্জন তুমি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। সদা সুখে থেকো, ঈশ্বর তোমার সব চাওয়া পূর্ণ করুক। ’

২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান হয় রাজের। সেবছর ১১ মে বিয়ে হয় তাঁদের। তারও দুই বছর আগে ‘অভিমান’ ছবির শুটিং করার সময় দজনের প্রেম শুরু হয়েছিল।   বিয়ের দুই বছরের মধ্যে তাঁদের ঘরে এসেছে পুত্র যুবান।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit