শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

‘পুতুল নাচের ইতিকথা’য় কুসুমের চরিত্রে জয়া, প্রকাশ্যে নায়িকার লুক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭ Time View

 

বিনোদন ডেস্ক :  ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতে কুসুমের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। শ্যুটিং শুরু করে দিয়েছেন নায়িকা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রূপের পাশাপাশি জয়া আহসানের অভিনয় দক্ষতা বাংলার দর্শকদের মুগ্ধ করেছে। আসন্ন সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’ ছবির শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। ছবি পরিচালনা করছেন সুমন মুখোপাধ্যায়। ছবিতে কুসুমের চরিত্রে দেখা যাবে জয়াকে। এই প্রথমবার পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।

মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত জনপ্রিয় উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’। ছবিতে কুসুমের লুকের ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জয়া। ‘পুতুলনাচের ইতিকথা’য় প্রধান চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।

‘পুতুলনাচের ইতিকথা’ ছবিতে তিনের দশকের শেষ দিক থেকে চারের দশকের শুরু, এই সময়কালকে ফ্রেমবন্দি করবেন পরিচালক। মূলত, স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন। ছবির আবহসংগীতের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

২০০৮ সাল থেকে এই উপন্যাসের উপর কাজ করার চিন্তাভাবনা থাকলেও, উপন্যাসের স্বত্ত্ব ও বাজেটের কারণেই অনেকটা সময় পেরিয়ে যায়। ছবিতে মূল উপন্যাসের নামটাই রাখছেন পরিচালক।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবি দিয়ে ডেবিউ করেন জয়া। এরপর বাংলাদেশিসহ ভারতীয় একধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি।

ঈগলের চোখ, রাজকাহিনী, বিসর্জন, দেবী, বিজয়া, কণ্ঠ-এর মতো ছবিতে অভিনয় করেছেন। টলিউডে পা রেখেছিলেন ‘বিসর্জন’ ছবির মাধ্যমে। এরপর তার অভিনীত ‘বিজয়া’, ‘ক্রিসক্রস’ ছবি দর্শকের মন জয় করেছেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit