বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জায়েদ খান-জয় চৌধুরীকে সাবধান করে যা বললেন নিপুণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

বিনোদন ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। এদিকে অভিনেতা জায়েদ খান টাকা দিয়ে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তকর তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

রবিবার গণমাধ্যমকের কাছে তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন নিপুণ।

এ সময় নিপুণ বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।

জয় চৌধুরীকে উদ্দেশ করে নিপুণ বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া।

তিনি আরও বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

জায়েদ খান টাকা দিয়ে এসব করাচ্ছেন, আপনি কীভাবে জানলেন? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, আমি না জেনে বলছি না। আমার সোর্সের মাধ্যমে সব কিছু জানতে পারছি। জায়েদ খান টাকা দিয়ে এগুলো করাচ্ছেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit