বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

হিজাব বিতর্কে এবার মুখ খুললেন ‘সিক্রেট সুপারস্টার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

বিনোদন ডেস্ক : হিজাব বিতর্কে উত্তাল গোটা ভারত। কর্নাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এর সূত্রপাত হলেও দ্রুত তা ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। হিজাব-বিতর্ক নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বিভিন্ন খ্যাতনামারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম।

রোববার নেটমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন ‘দঙ্গল’-এর এই অভিনেত্রী। লিখেছেন, ‘হিজাব ইসলাম ধর্মে ঐচ্ছিক নয়, এটা বাধ্যতামূলক।’ 

তাঁর মতে, একজন নারী যখন হিজাব পরেন, তখন তিনি আল্লাহর থেকে পাওয়া একটি দায়িত্ব পালন করেন। যে আল্লাহকে তিনি ভালবাসেন এবং তাঁর কাছেই নিজেকে সমর্পণ করেছেন।

যেভাবে মুসলিম নারীদের হিজাব ও পড়াশোনার মধ্যে যে কোনো একটি বেছে নিতে বাধ্য করা হচ্ছে- তারও প্রতিবাদ করেছেন এই কাশ্মীর কন্যা।

প্রসঙ্গত, বলিউডে ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য ফিল্মফেয়ার এবং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন জাইরা। তারপর ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

তখন জাইরার মনে হয়েছিল, ইসলাম ধর্মবলম্বী হয়ে অভিনয় করার অর্থ ধর্মের বিরুদ্ধাচরণ করা। সূত্র- আনন্দবাজার অনলাইন।

কিউএনবি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit