শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান ‘যুদ্ধবাজ’ ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের অসুস্থ স্বামীর ভালোবাসায় বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী মার্কিন অবরোধের মাঝেই ৭.৫ বিলিয়ন ডলারের রাজস্ব ইরানের শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত আবদুল্লাহ ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

লম্বা চুল, সাদা দাড়িতে শাহরুখের ‘নতুন লুক’ ভাইরাল!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

বিনোদন ডেস্ক :  তাকে দেখলে আজও থমকে যায় যে কোনো অষ্টাদশী তরুণীর হৃদয়ের স্পন্দন! বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ খ্যাত তিনি। কাশ্মীর থেকে কন্যা কুমারী, তাঁর একনিষ্ঠ ভক্তের সংখ্যা অগণিত। 

বলছিলাম বলিউড বাদশা শাহরুখ খানের কথা। শনিবার সামাজিক মাধ্যমে আচমকাই ভাইরাল হয়ে যায় শাহরুখ খানের একটি ছবি। যেখানে লম্বা চুল আর সাদা দাড়িতে অন্যরকম দেখা গেল ডনকে, পরনে ছিল কালো ট্যাক্সিডো। 

এই ছবি দেখে তো ধন্য ধন্য রব উঠে গেল। ৫৫ পার করেও গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে শাহরুখের। অনেকেই ভেবে বসেন এটি তাঁর আসন্ন ছবি ‘পাঠান’-এর লুক। কিংবা নতুন কোনো ব্র্যান্ডের হয়ে ফটোশ্যুট সেরেছেন কিং খান! 

তবে আশ্চর্যের বিষয় হল- কোনোটাই সত্যি নয়! হ্যাঁ, আদতে শাহরুখ খানের এই ছবিটি টেকনোলজির কারসাজিতে তৈরি করা হয়েছে। ডাব্বু রতনানির একটি পুরোনো ফটোশ্যুটের ছবিকে নতুন রূপ দিয়েছেন শাহরুখের কোনও এক ভক্ত, ফটোশপের মাধ্যমে। ছয় বছর আগে ২০১৭ সালে সেই ফটোশ্যুট সেরেছিলেন শাহরুখ খান।

ছয় বছর পুরনো সেই ছবি শনিবার নতুন করে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে সাত-পাঁচ না ভেবে অনেকেই ছবিটা আসল মেনে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 

কেউ লিখেছেন, ‘বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র, তা প্রমাণ করে দেন শাহরুখ’। অনেকে লিখেছেন, ‘নতুন অবতারে দারুণ লাগছে শাহরুখকে’। 

অবশ্য শাহরুখ খানের অরিজিন্যাল লুকও যে আজকাল প্রায় একইরকম। বর্তমানে লম্বা চুল রেখেছেন শাহরুখ খান। আর সেই কারণে হামেশাই টুপির ভিতর নিজের চুল লুকিয়ে রাখছেন বাদশা। পাঠানের লুক কোনোভাবেই প্রকাশ্যে আনতে চান না তিনি। সর্বশেষ লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রকাশ্যে দেখা যায় শাহরুখ খানকে। সেখানে চুলে ঝুঁটি বেঁধেছিলেন শাহরুখ। 

২০১৮ সালের ডিসেম্বরে বক্স অফিসে মুক্তি পায় শাহরুখ অভিনীত ছবি ‘জিরো’। সাড়ে তিন বছর সময় ধরে রুপালী পর্দা থেকে গায়েব হন কিং খান। গত বছরের শেষে ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেন তিনি। 

তবে গত বছর অক্টোবরে ছেলে আরিয়ান খানের নাম মাদক বিতর্কে জড়ালে সংবাদ শিরোনামে উঠে আসেন শাহরুখ খান। যদিও সব বিতর্ককে পিছনে ফেলে এখন ধীরে ধীরে ছন্দে ফিরে আসছে খান পরিবার। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit