শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী হৃতিক কি সত্যি গ্রিক গডের মতো দেখতে, উত্তর খুঁজছেন সালমানের ভাইপো

ভুল করে গাড়িচালককে অটোগ্রাফ দিয়েছিলেন মাধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

বিনোদন ডেস্ক :  মাধুরী দীক্ষিতের হাসিতে এখনো হৃদয়ে ঝড় উঠে বলিউডপ্রেমীদের। ‘দ্য ফেম গেম’ দিয়ে ওয়েব দুনিয়ায় রাজকীয় অভিষেক হতে চলেছে মাধুরীর। সেই শোয়ের প্রচারে সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হয়েছেন ‌‘ধাক ধাক’ গার্ল। কপিল শর্মার শোয়ে এসে নিজের জীবনের মজার মজার গল্প শুনিয়েছেন মাধুরী। সেখানে তিনি জানিয়েছেন, একবার নিজের গাড়িচালককেই ভুল করে অটোগ্রাফ দিয়ে বসেছিলেন তিনি।

মাধুরী বলেন, ‘বাড়ি থেকে কিছু জরুরি জিনিসপত্র আনানোর দরকার ছিল। সেগুলোর নাম লিখে দিতে তিনি গাড়িচালককে বলেন, ‘যাও, কাগজ কলম নিয়ে এসো।’ কিন্তু কাগজ কলম সামনে পাওয়ার পর সব ভুলে যান মাধুরী। তারকাসুলভ কাজের অংশ হিসেবে কাগজে স্বাক্ষর করে গাড়িচালকের হাতে ধরিয়ে দেন তিনি।

‘দ্য ফেম গেম’ শোটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। এতে জনপ্রিয় এক বলিউড তারকার চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। সিরিজে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর। বলিউডে জুটি হয়ে ছবিও করেছিলেন মাধুরী-সঞ্জয়। তাদের অভিনীত ‘রাজা’ ছবির জনপ্রিয় গান ‘আঁখিয়া মিলাও কাভি’ গানের তালে কপিল শর্মা শোতে নাচতেও দেখা গেছে দুই তারকাকে। 

সূত্র : হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit