বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মেয়ের সঙ্গে প্রথম জন্মদিন তিশার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেস্ক :  ছোট ও বড় পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। তার এবছরের জন্মদিনটা একেবারেই অন্যরকম আনন্দের। কারণ তার এই জন্মদিনে সঙ্গে রয়েছে তার মেয়ে ইলহাম। মেয়েকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন তিশা।

তিশার জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দুটি কেক আনা হয়েছে। একটি ফারুকীর পক্ষ থেকে আরেকটি মেয়ে ইলহামের পক্ষ থেকে। মেয়ের ছবি শেয়ার না করলেও ছোট্ট হাতে কেক কাটার একটি ছবি দিয়েছেন ফারুকী। 

পোস্টের ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘আমার জীবনে যা কিছু পেয়েছি, তার মাঝে সেরা তুমি। ইলহামকে নিয়ে তোমার জন্মদিন পালন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে! হ্যাপি বার্থডে! ভালোবাসি তোমাকে!’

১৯৮২ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিশা। গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মধ্যে দিয়ে মিডিয়া জগতে পা রাখেন তিনি। 

১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামের নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। এরপর ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েন।

তারপর টিভি নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে শুরু করেন। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারি অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিশা। তিশা অভিনীত চলচ্চিত্রগুলোর অন্যতম ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘অস্তিত্ব’, ‘ডুব’, ‘হালদা’, ‘মায়াবতী’।

তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটি।

কিউএনবি/অনিমা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit