শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

এবার বাংলাদেশি নুসরাতের সঙ্গে যশের রোমান্স

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

বিনোদন ডেস্ক :  টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ওপারের অভিনেতা যশ দাশগুপ্ত। তাদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই, যদিও বিতর্ককে পাত্তা দেন না তিনি। তবে এবার ‘নুসরাত জাহানকে ভুলে’ বাংলাদেশি নুসরাত ফারিয়ার সঙ্গে জমবে যশের রোম্যান্স। আর পুরোটাই ঘটবে অনস্ক্রিনে।

সৌজন্যে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবি ‘রকস্টার’। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ছবিতে একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করবেন যশ। ইতোমধ্যেই ছবির শুটিং শুরু করে ফেলেছেন অভিনেতা। 

অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’ ছবির সেটেই শুরু যশরত-এর প্রেমকাহিনি। এইবার সন্ত্রাসবাদ নয়, সম্পর্কের গল্প বলবেন পরিচালক। এক রক শিল্পীর জীবনের উত্তান-পতন উঠে আসবে ছবিতে। স্বাভাবিকভাবেই এই ছবির গুরুত্বপূর্ণ অংশ মিউজিক। যার দায়িত্বভার থাকছে প্রতীক কুণ্ডু আর অমিত-ঈশানের ওপর। ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন অরিন্দম দাস, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit