বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি তাসাউফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্‌যাপিত

বিয়ের রীতি আর আপ্যায়নে চমক রাখছেন ফারহান-শিবানী জুটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

বিনোদন ডেস্ক :  বিয়ের পিঁড়িতে বসার ঘোষণাটা আগেই দিয়েছিলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। ১৯ ফেব্রুয়ারি, শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করবেন শিবানীর সাথে। গুঞ্জন ছিলো মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন দুই বলিউড-তারকা। কিন্তু এবার যেনো গণেশ উল্টে গেলো। না মুসলিম, না মহারাষ্ট্রীয়; সম্পূর্ণ অন্যভাবে বিয়ের কথা ভেবেছেন ফারহান-শিবানী।

তাদের এক বন্ধু জানিয়েছেন, অন্য পাঁচ-দশটা বলিউডি বিয়ের মতো ধুমধাম করে নয় খুব সাধারণভাবেই বিয়েটা সারতে চাইছেন এই জুটি। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। তারা কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ করেই বিয়ে করবেন। আর এরই মধ্যে সেই শপথগুলোও লেখা হয়ে গেছে।

করোনা পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে সারা হবে বিয়ের অনুষ্ঠান। কাছের এই বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন বিলাসবহুল বাংলোয়। সেখানে থাকবে সুইমিং পুল এবং অন্যান্য সুযোগ-সুবিধা। আপ্যায়নে কোনো ঘাটতি রাখতে চান না ফারহান-শিবানী।

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit