শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

শেষ হলো “কি ভাগ্য” নাটকের শুটিং 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View
বিনোদন ডেস্ক : শেষ হলো “কি ভাগ্য” নাটকের শুটিং। রূপগঞ্জের নিলামার্কেট এলাকার বিভিন্ন লোকেশনে শেষ হয় এই নাটকটির শুটিং। হিরন সোহেলের রচনা ও পরিচালনায় একদিকে পরিচালককে দেখা যাবে নায়কের চরিত্রে। অন্যদিকে তার সাথে নায়িকার চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে।

এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, শফি খান দিলু, তমাল, শামীম হোসেন, মশিউর রহমান ও সেলিম সাকিসহ আরো অনেকে। নাটকটির প্রযোজনা করেছেন কামরুল হাসান ও চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান আসাদ। ধনাঢ্য পরিবারের সন্তান একমাত্র অবলম্বন জহুরার সাথে প্রেমের নিবিড় সম্পর্কে নিম্নবিত্ত হারিসের বিয়ে হয়। এই বিয়ে জহুরার পরিবারের কেউই মেনে নিতে পারেনি। শ্বশুর বাড়ি পক্ষের লোকজন হারিসের উপর চালায় নানা নির্যাতন। এরই মাঝে জন্ম নেয় একটি ছেলে সন্তান। এই ছেলে সন্তানকে বাবা হারিস লালন-পালন করতে থাকেন।
চলমান শ্বশুর বাড়ির নির্যাতনে হারিস পাগল হয়ে যায়। এর কিছুদিন পরে সে মৃতু্বরণ করেন। ওদিকে সমাজের অবজ্ঞা আর অবহেলায় বেড়ে ওঠে ওই ছেলে সন্তানটি। তবে তার চোখে মূখে লেগে থাকে প্রতিশোধের আগুন। অতিবাহীত হতে থাকে কয়েকটি বছর। এক পর্যায়ে সে প্রতিশোধ নিতে চলে যায় তার নানা বাড়িতে। সামনের দিকে এভাবেই নাটকটির কাহিনী অগ্রসর হতে থাকে।“কি  ভাগ্য” নাটকটি একটি সচেতন  মূলক নাটক, এটি সকলের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাটকটির পরিচালক হিরন সোহেল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit