বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কার প্রেমে মজেছেন রাশমিকা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

বিনোদন ডেস্ক : ভারতের বিনোদনপ্রেমিদের জাতীয় ক্রাশ এখন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি ‘পুষ্প: দ্য রাইজ’ সিনেমায় শ্রীবল্লী চরিত্রে অভিনয় করে অনুরাগীদের হৃদয়ে পোক্ত স্থান দখল করেছেন এ নায়িকা। ছবির পুষ্পারাজ চরিত্রের অভিনেতা আল্লু অর্জুনের প্রেমিকা তিনি। পর্দায় দুজনের রসায়ন ভক্ত-দর্শকদের মনে প্রশ্ন ছড়িয়ে দিয়েছে, বাস্তবজীবনে রাশমিকার ক্রাশ কে? কার সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী?  

ভারতীয় সংবাদমাধ্যম তেলাগু স্টপের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকার অনুরাগীরা বারবার গুগল সার্চ করার কারণেই ইতোমধ্যে ‘জাতীয় ক্রাশ’ উপাধি পেয়ে গেছেন তিনি। যারা অতীতটা জানতে চান, গুগল করলে তারা দেখবেন, ভারতের কর্নাটকি সিনেমার অভিনেতা ও পরিচালক রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ছিল রাশমিকার। একসঙ্গে দুজনের নানা রকম ছবিও পাওয়া যাবে। ‘কিরিক পার্টি’ ছবির সেটে দুজনের পরিচয়, সেখান থেকে প্রেম। বেশ কিছু দিন সম্পর্ক ছিল রাশমিকা ও রক্ষিতের। দুজন বিয়েও করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

২০১৭ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে আংটিবদল হয় তাদের। কিন্তু বছরখানেক পর কেন দুজনের ছাড়াছাড়ি হয়ে গেল, সে কারণ আর জানা যায়নি। সম্পর্কটা ভাঙার জন্য ভক্তরা অবশ্য রাশমিকাকেই দায়ী করেছিলেন। তখনো সাবেক প্রেমিকার পক্ষে অবস্থান নিয়েছিলেন রক্ষিত শেঠি। তিনি বলেছিলেন, ‘রাশমিকাকে আমি দুবছর ধরে চিনি, সেটি তোমাদের অনেকের চেয়ে বেশি। কেন সে এমন করল, তার নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ রয়েছে। এভাবে রাশমিকার দোষ দেওয়া ঠিক হচ্ছে না। তাকে দোষারোপ করা বন্ধ করুন।’

চিত্রনাট্যকার চিরঞ্জীব মাকনার সঙ্গেও অল্প কিছু দিন সম্পর্ক ছিল রাশমিকার। সে রকম নানা তথ্য ও ছবি চাইলে হাজির করছে গুগল। কিন্তু সাম্প্রতিক সময়ের বাস্তবতা ভিন্ন। এখন রাশমিকার প্রেম আরেক দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে। যদিও সেটি এখনো গুঞ্জন পর্যায়ে। একসঙ্গে ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো প্রেমের ছবিতে অভিনয় করেছেন দুজন। পর্দার রসায়নকেই সত্য ধরে নিয়েছে ভক্তরা, সে কথা বলা যাচ্ছে না। কারণ একত্রে জিমে যাওয়া, চুপি চুপি শহরের বাইরে বেড়ানোসহ বিজয়-রাশমিকার সব কর্মকাণ্ডই মানুষ জানে। এসব নিয়ে অবশ্য দুই তারকাই কিছু বলেননি। 

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছেন, ‘আমার কাছে ভালোবাসা মানে পরস্পরকে সম্মান ও সময় দেওয়া। ভালোবাসার মানুষের সঙ্গে সুরক্ষিত বোধ করা যায়। ভালোবাসা এমন একটা অনুভূতি, যা ভাষায় বোঝানো সম্ভব নয়।’শিগগিরই বলিউডে পা রাখছেন রাশমিকা মান্দানা। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মঞ্জু’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ নামের আরেকটি ছবিতে থাকবেন রাশমিকা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit