বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

বিনোদন ডেস্ক :  নিজের কম্পোজ করা সুর- চলতে চলতে ইয়াদ রাখনা … এর মূর্ছনার মধ্যে পঞ্চভুতে বিলীন হলেন বাপ্পী লাহিড়ী। তবে থেকে গেল তাঁর স্মৃতি। ভিলে পারলে মহাশ্মশানে এই তারকার মুখাগ্নি করেন ছেলে বাপ্পা। বোন রেমা, তাঁর স্বামী, দৌহিত্র উপস্থিত ছিল শেষকৃত্যের এই অনুষ্ঠানে। 

সাজতে ভালোবাসতেন বাপ্পী লাহিড়ী। তাই স্ত্রী চিত্রানি শেষবারের মত সাজিয়ে দেন তাঁকে। পরনে ছিল কালো পোশাক। কারণ কালো রং পরতে খুব পছন্দ করতেন বাপ্পী। 

ভিলে পারলের মহাশ্মশানে উপস্থিত বাপ্পী অনুরাগীরা আওয়াজ তোলেন- জুম্মা চুম্মা দে দে।

একমাত্র পুত্র বাপ্পা লাহিড়ী আমেরিকা থেকে ফেরার পর শেষকৃত্য সম্পন্ন হয় বাপ্পী লাহিড়ীর। বাপ্পা রাতেই সপরিবারে মুম্বাইয়ে এসে পৌঁছান। 

একটা সময় ছিল যখন বাপ্পী লাহিড়ীকে কপি লাহিড়ী বলে ডাকা হত। বিশ্বের বিভিন্ন গানের সুর নিয়ে তিনি ডালি সাজাতেন। বলতেন, “সংগীত হল সমুদ্র। দু একটা নুড়ি পাথর কুড়িয়ে নিলে আপত্তি কোথায়।”

তবে একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে বাপ্পী লাহিড়ী চলে গেলেন। ইচ্ছা ছিল বিশ্বের ১০০টি দেশের সংগীত শিল্পী আর ১০০ যন্ত্রশিল্পী নিয়ে একটা কনসার্ট করবেন। সেই ইচ্ছা আর পূর্ণ হল না তাঁর। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) না ফেরার দেশে চলে যান লাহিড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান বাগি- ৩ এর জন্য।

কিউএনবি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit