শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

‘গাঙ্গুবাই’ আলিয়ার সাজে শিশুকে দেখে তীব্র সমালোচনা কঙ্গনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

বিনোদন ডেস্ক :  বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যের কারণে বার বার খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার একটি ভাইরাল ভিডিও দেখে এক শিশুর ওপর ক্ষেপলেন তিনি। বিষয়টি নিয়ে ভারতের নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানির নজর কাড়ার চেষ্টাও করেছেন কঙ্গনা। 

সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। পরিচালক সঞ্জয় লীলা বানশালির আগামী ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এর ট্রেলার মুক্তি পাওয়ার পরই তা সাড়া ফেলেছে নেট মাধ্যমে। সেই ট্রেলারে আলিয়া ভাট অভিনীত এক দৃশ্যের নকল করেছে ওই শিশু। পরনে হালকা রঙের শাড়ি। চুলে বেনুনি। পায়ের উপর পা রেখে বসে। আলিয়ার সংলাপ বলার সময়ে অভিনেত্রীকে অনুকরণ করে মুখে নকল বিড়ি তুলে নেয় ওই খুদে। ভিডিওটি দেখে খুদের অভিনয়ের তুমুল প্রশংসা করেছেন নেটিজেনরা। কিন্তু বিষয়টা ভাল চোখে দেখেননি কঙ্গনা। 

ভিডিওটি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে স্মৃতি ইরানিকে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন, ‘মুখে বিড়ি নিয়ে যে সংলাপ বাচ্চাটি বলছে তা হুবহু যৌনকর্মীদের মতো। একজন শিশুর ক্ষেত্রে কি এটা যথাযথ? তার শরীরী ভাষা দেখুন, এই বয়সে একটি শিশুকে এভাবে সমাজের সামনে তুলে ধরা কি ঠিক? এভাবেই হাজারও শিশুকে ব্যবহার করা হয়।’ 

কঙ্গনার পোস্টটি ভাইরাল হতেও সময় লাগেনি বেশি। হুসেন জাইদির উপন্যাস ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত ছবিটি। ক্ষুব্ধ কঙ্গনার বক্তব্য নিয়ে যদিও কোনও প্রতিক্রিয়া দেখাননি আলিয়া। 

প্রসঙ্গত, কামাথিপুরার বারবনিতা গাঙ্গুবাঈয়ের চরিত্রে তুখোড় অভিনয় করেছেন আলিয়া। সাদা চুড়িদার, বড় লাল টিপ ও চমকে দেওয়ার মতো ব‍্যক্তিত্ব, এমন রূপেই দেখা মিলেছে আলিয়ার। ছবিতে আলিয়া ছাড়াও রয়েছে বিজয় রাজ, অদয় দেবগণ, সীমা পাহওয়া, হুমা কুরেশি ও শান্তনু মাহেশ্বরী।

কিউএনবি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit