বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শেষ পোস্টে যা লিখেছিলেন বাপ্পী লাহিড়ী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

বিনোদন ডেস্ক :  একসময় নিজের গানের তালে সকলকে নাচিয়েছিলেন যিনি, আজ তিনি কাঁদালেন সবাইকে। মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হল বাপ্পী লাহিড়ীর। দীর্ঘ একমাস ধরে অসুস্থ ছিলেন। ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন তিনি। 

নিজের একটা সাদা-কালো ছবি দিয়েছিলেন সেই পোস্টে। তরুণ বয়সের বাপ্পিকে দেখে সেই সময় প্রশংসা করেছিলেন তার ভক্তরা। ক্যাপশনে লিখেছিলেন, ‘Old is always gold❤️’। তবে এটাই শেষ…

তার মৃত্যুর পর এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। অনেক অনুরাগীর মনেই প্রশ্ন জাগছে, তবে কি তিনি বুঝেছিলেন শেষ সময় আসন্ন! তাই পুরনো সময়কে ফিরে দেখতে চেয়েছিলেন ছবির মাধ্যমেই?

গয়নার প্রতি তার ঝোঁক ছিলো বরাবরের মতই। আর শেষ পোস্ট করা ছবিতেও সেই ঝোঁকের দেখা মিলল। হাতে চওড়া ব্রেসলেট পরে দেখা মিলল তার। এমনকী, ক্যাপশনেও উল্লেখ থাকল সোনার। 

সাত ও আটের দশকের কালজয়ী গান তাকে দিয়েছিল ‘ডিস্কো কিং’-এর তকমা। কিশোর কুমার, আশা ভোঁসলে থেকে ঊষা উত্থুপ– কাজ করেছেন সকলের সাথে। পেয়েছেন ফিল্ম ফেয়ার, মির্চি ফিল্ম অ্যাওয়ার্ডের মতো সম্মান। বলিউডের গানের এক অন্যতম আইকন তিনি। তিনি না থাকলেও তার গান থেকে যাবে সকলের মনে সবসময়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit