মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বাপ্পি লাহিড়ী ভারতের প্রথম রকস্টার : আদনান সামি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

বিনোদন ডেস্ক :  উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে টুইট করেছেন আদনান সামি। জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী লিখেছেন, ‌‘বাপ্পি লাহিড়ী ভারতের প্রথম রকস্টার। তার হৃদয় ভালোবাসা ও উদারতায় পূর্ণ ছিল। তাকে খুব মিস করবো। ‘চলতে চলতে… মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা… কাভি আলভিদা না কেহ না.. কাভি আলভিদা না কেহনা… (আমার এ সঙ্গীত মনে রাখবেন, কখনো বিদায় বলবেন না) শান্তিতে থাকুন প্রিয় বাপ্পি দা…’

বাপ্পী লাহিড়ীর সঙ্গে নিজের তিনটি ছবি পোস্ট করে আরেকটি টুইটে আদনান সামি লিখেছেন, ‌‘দিল মে হো তুম… আঁখো মে তুম’ (আমার হৃদয়জুড়ে আপনি, আমার নয়নজুড়ে আপনার বসবাস)

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক।

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit