বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্ঘটনায় নিহত লালকেল্লা মামলায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

বিনোদন ডেস্ক :  সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কৃষক আন্দোলনে ভারতের লালকেল্লায় সহিংসতায় দায়ের করা মামলায় অন্যতম অভিযুক্ত অভিনেতা দীপ সিধু।

মঙ্গলবার হরিয়ানার সোনিপতের কাছে সড়ক দুর্ঘটনায় মারা যান পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে পাঞ্জাবের দিকে রওয়ানা দিয়েছিলেন এই অভিনেতা। পথে মানেসরের কাছে কেএমপিএল জাতীয় সড়কে পিপোলি টোল প্লাজার কাছে একটি ট্রাকে ধাক্কা মারে সিধুর গাড়ি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হরিয়ানা পুলিশ।

ভারতে সাম্প্রতিক কৃষক আন্দোলনে কৃষি আইন বিরোধীতায় অন্যতম মুখ ছিলেন এই অভিনেতা। গত ২৬ জানুয়ারি লালকেল্লার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। একবার নয়, দুবার তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান সিধু। 

২০১৫ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘রামতা যোগী’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। যেখানে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ছবিটি প্রযোজনা করেছিল অভিনেতা ধর্মেন্দ্রর প্রোডাকশন হাউস বিজয়তা ফিল্মস। ‘রামতা যোগী’ ছাড়াও ‘সাডে আলে’ ও ‘দেশি’ সিনেমায় অভিনয় করেছিলেন সিধু। 

১৯৮৪ সালে পাঞ্জাবের মুক্তসার জেলায় জন্মগ্রহণ করেন সিধু। পাঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে  অনুরাগীর সংখ্যা কম ছিল না সিধুর।

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit