বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

এবার যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক :  ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ২৭ বিভাগে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ এবং ‘গোর’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন। আজীবন সম্মাননা পেয়েছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আড়ং’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী) ও অপর্ণা ঘোষ (গণ্ডি)। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বীর)। শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়েছে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)। শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে শাহাদৎ হাসান বাঁধন (আড়ং, সরকারি অনুদানপ্রাপ্ত)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন বেলাল খান (হৃদয় জুড়ে)। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা (বিশ্বসুন্দরী) ও সোমনূর মনির কোনাল (বীর)।

শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন কবির বকুল (বিশ্বসুন্দরী)। শ্রেষ্ঠ সুরকার বিভাগে পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল (বিশ্বসুন্দরী)।

শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত হোসেন (গোর)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন ফাখরুল আরেফীন খান (গণ্ডি)। শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পেয়েছেন মো. শরিফুল ইসলাম (গোর)।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে পুরস্কার পেয়েছেন উত্তম কুমার গুহ (গোর)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পেয়েছেন পঙ্কজ পালিত ও মাহবুব উল্লাহ নিয়াজ (গোর)। শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে পুরস্কার পেয়েছেন কাজী সেলিম আহম্মেদ (গোর)। শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় পুরস্কার পেয়েছেন এনামতারা বেগম (গোর)। শ্রেষ্ঠ মেকআপম্যান হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আলী বাবুল (গোর)।

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit