বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মধুচন্দ্রিমায় মালদ্বীপে মিম-সনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

বিনোদন ডেস্ক : এক মাস আগেই মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল নবদম্পতি বিদ্যা সিনহা মিম-সনি পোদ্দারের। কভিডের হানায় সে যাত্রায় যেতে পারেননি। সনি, মিমের বাবাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য তখন করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবশেষে আজ সনিকে নিয়ে মধুচন্দ্রিমায় যাচ্ছেন ‘আমার আছে জল’ অভিনেত্রী।

মধুচন্দ্রিমার জন্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপকেই বেছে নিলেন দুজন। আজ দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন তাঁরা।
মালদ্বীপের রাজধানী মালে থেকে একটু দূরের একটি রিসোর্টে থাকবেন মিম-সনি। সিপ্লেনে করে নীলজলে ঘেরা দ্বীপটিতে পৌঁছবেন। সেখানেই পাঁচ দিন কাটাবেন মিম-সনি।

kalerkantho

বিয়ের আসরে মিম ও সনি।

ভালোবাসা দিবসের এক দিন পরই কেন মধুচন্দ্রিমায় যাচ্ছেন? সেখানে গিয়েই তো দিবসটা পালন করতে পারতেন। মিম বলেন, ‘বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস ছিল গতকাল। পরিকল্পনা করে রেখেছিলাম, ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সেলিব্রেট করব। পরদিন হানিমুনে যাব, সেভাবেই করছি। ’মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপকে বেছে নেওয়ার কারণও জানালেন মিম, ‘দ্বীপরাষ্ট্রটির প্রাকৃতিক সৌন্দর্যের কথা অনেক শুনেছি, কখনো যাইনি। শুটিংয়ের জন্য পৃথিবীর অনেক দেশে গিয়েছি, মালদ্বীপটাই বাদ ছিল। তাই ভাবলাম, সেখানেই যাওয়া যাক। বিশ্বের অনেক নামি তারকারাও প্রতিবেশী দেশটিতে ছুটি কাটাতে আসেন। এমনি এমনি তো আর আসেন না। ’গত বছর ১০ নভেম্বর নিজের জন্মদিনে আংটিবদলের ঘোষণা দেন মিম। এ বছরের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজন করেন বিয়ের আনুষ্ঠানিকতার।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit