বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি দেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

বিনোদন ডেস্ক :  গরুপাচার কাণ্ডে অন‍্যতম সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন‍্য পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেবকে তলব করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’। এ জন্য মঙ্গলবার নিজাম প‍্যালেসে সশরীরে হাজিরা দিলেন পশ্চিমবঙ্গের এই সাংসদ।

সপ্তাহ খানেক আগেই সাংসদ অভিনেতাকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। গরুপাচার কাণ্ডে তার নাম উঠে আসায় জিজ্ঞাসাবাদের জন‍্য তলব করা হয়েছিল তাকে। কিন্তু ব‍্যস্ততার মাঝে দেব নিজে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, তার পরিবর্তে তার আইনজীবীও হাজিরা দিতে পারেন। কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ নিজেই নিজাম প‍্যালেসে উপস্থিত হন দেব। রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

জানা গেছে, এর আগে বেশ কয়েকজন সাক্ষী নাকি তাদের বয়ানে দেবের নাম উল্লেখ করেছেন। এনামুলের সঙ্গেও তার যোগসূত্র পাওয়া গেছে। কিন্তু ঠিক কীভাবে পরিচয় হল দু’জনের। কবে থেকেই বা এই পরিচয়, সেসব জানার জন‍্যই দেবকে তলব করা হয়েছে বলে জানা গেছে। রেকর্ড করা হবে তার বয়ান।

সংবাদ মাধ‍্যসের খবর, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ কয়েক লাখ রুপি ও ঘড়ি সহ বহুমূল‍্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার করেছেন তদন্তকারীদের কাছে। সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই দেবকে সিবিআই-এর এই তলব।

একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই কয়লা ও গরু পাচারকাণ্ডে রাজ‍্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একাধিক রাজনৈতিক ব‍্যক্তিত্বকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে। সেই তালিকায় এবার দেবের নাম জড়াতেই চাঞ্চল‍্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যদিও তৃণমূলের দাবি, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এ সমস্ত অভিযোগ করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit