বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে, পৌঁছে গেছে নিমন্ত্রণপত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

বিনোদন ডেস্ক :  ভালোবাসা দিবসে সবাইকে চমকে দিয়ে অতিথিদের কাছে নিমন্ত্রণপত্র পাঠালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে করছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

তাদের ঘটকালি করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর ম্যানেজার মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। 

নিমন্ত্রণপত্রের পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করেছেন তারা। সেই ভিডিও দেখে রীতিমতো হতবাক ফ্যানেরা। নিমন্ত্রণপত্রে লেখা,

‘সবিনয় নিবেদন,

মহাশয় /মহাশয়া

বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে- প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে  আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। 

ইতি, 
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 
ঋতুপর্ণা সেনগুপ্ত ‘

আসলে এটা তাদের আগামী ছবির প্রথম প্রকাশ। অসংখ্য ছবিতে নায়ক নায়িকার চরিত্রে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম-সুচিত্রার পরে তাদের জুটিকেই বাংলার সবচেয়ে জনপ্রিয় জুটি বলে মনে করে সিনেপ্রেমীরা। 

একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে এই প্রথম অফস্ক্রিন জুটি বাঁধছেন এই দুই সুপারস্টার। সম্রাট শর্মার আগামী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। আদ্যপান্ত মজার এই ছবি নিবেদন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দুই নতুন অভিনেতাকে। তবে শুধুই কি পর্দার বাইরে নাকি এই ছবিতে একসঙ্গে অভিনয়ও করবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। আগামী কয়েকমাসের মধ্যেই শুরু হবে শুটিং। 

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit