শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

ভ্যালেন্টাইনস ডে’র আগের রাতে বিচ্ছেদের ঘোষণা রাখির!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

বিনোদন ডেস্ক :  ভ্যালেন্টাইনস ডে’র আগেই বিচ্ছেদ ঘোষণা করলেন রাখি সাওয়ান্ত। স্বামী রীতেশ ও তার পথ আলাদা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা দিয়ে জানালেন অভিনেত্রী। 

রোববার সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের রাখি লেখেন, “সকলকে জানাতে চাই যে আমি এবং রীতেশ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিগ বস শোয়ের পর অনেক কিছু ঘটে গেছে এবং আমি এমন অনেক কিছু জানতাম না, যা মেনে নেওযা সম্ভব নয়।

আমরা আমাদের এই সমস্যা মিটিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে আলাদা থাকাই সেরা উপায়। নিজেরা নিজেদের মতো থাকব। আমার মন এক্কেবারে ভেঙে গেছে।

ভ্যালেন্টাইন’স ডে’র আগেই এমনটা হতে হল! কিন্তু সিদ্ধান্ত তো নিতেই হতো। রীতেশকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। আর আমি এই সময় কাজে মন দিতে চাই। নিজের জীবনকে সুন্দর করে তুলতে চাই। আমার সবসময় সাপোর্ট করার জন্য পরিস্থিতি বোঝার জন্য অনেক ধন্যবাদ।”

বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত। তিনি কি সত্যিই বিবাহিত? এই প্রশ্নে অনেকদিন ধরেই সরগরম ছিল বি-টাউন। তবে রাখি প্রকাশ্য়ে একাধিকবার দাবি করেছিলেন, রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। শীঘ্রই তাকে সবার সামনে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit