শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

দীপিকাকে কটাক্ষ কঙ্গনার, পর্নোগ্রাফি বলে পরোক্ষ আক্রমণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

বিনোদন ডেস্ক : কুরুচিকর মন্তব্যের কারণে বার বার খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে অভিনীত ‘গেহরাইয়াঁ’ ছবি। ছবির ট্রেলার, গান দেখেই কৌতূহল জেগেছিল সকলের। ছবি দেখার পর কেউ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, আবার কেউ হতাশ। কঙ্গনা রানাওয়াতের এই ছবিটি এতটাই খারাপ লেগেছে, যে এটিকে ‘জঞ্জাল’ বলেই বসলেন অভিনেত্রী। 

ইনস্টাগ্রামের স্টোরি ‘হিমালয়া কি গোদ মে’ ছবির ‘চাঁদ সি মহবুবা’ গানটি শেয়ার করেছেন। গানের সঙ্গেই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন তিনি। কঙ্গনা লিখেছেন, ‘আমিও মিলেনিয়াল এবং আমি এই ধরনের অনুভূতি বুঝতে পারি। নতুন প্রজন্ম বা মিলেনিয়ালের নামে ‘জঞ্জাল’ পরিবেশন করবেন না দয়া করে। খারাপ ছবি খারাপই হয়। যতই শরীর দেখানো হোক বা পর্নোগ্রাফি দেখানো হোক না কেন তা কিছুতেই খারাপ ছবিটিকে ভাল করতে পারে না। এটা খুবই সাধারণ কথা, কোনও গভীর কথা নয়।

করণ জোহর প্রযোজিত ও শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ ছবিটি পরকীয়া সম্পর্কের গল্প নিয়ে তৈরি। ছবিতে বিশেষ করে নজর কেড়েছেন দীপিকা। এর আগেও এই সিনেমার প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তাছাড়াও করণ জোহরের সঙ্গে তার সম্পর্ক মোটেই ভাল না। সেটিও প্রভাব ফেলেছে এক্ষেত্রে। তবে কঙ্গনার ভাল না লাগলেও, বি টাউন থেকে টলিউড, বহু তারকাই ‘গেহরাইয়াঁ’ ছবিসহ দীপিকার তুমুল প্রশংসা করেছেন।

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit