বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

আরিয়ান-সুহানার ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক :  ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দেখা গেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। সঙ্গে ছিলেন বোন সুহানাও। গতকাল শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর হয়ে অংশ নেন তারা। কেকেআরে মালিকানা আছে শাহরুখের বন্ধু অভিনেত্রী জুহি চাওলারও। নিলামে ছিলেন জুহির মেয়ে জানবী। তবে শাহরুখ ও জুহিকে প্রথম দিনের নিলামে দেখা যায়নি।

প্রথম দিনের নিলামে অংশ নেওয়া আরিয়ান ও সুহানার ছবি ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। মাদক মামলায় জড়িয়ে প্রায় এক মাস হাজতে ছিলেন আরিয়ান। এরপর শুধু হাজিরা দিতেই বাড়ির বাইরে বের হতে দেখা গেছে তাকে। এই প্রথম বড় পরিসরের কোনো অনুষ্ঠানে অংশ নিলেন আরিয়ান। পুরো অনুষ্ঠানজুড়েই স্বাভাবিক দেখা গেছে তাকে। তাই ভক্তরা আরিয়ানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

নিলামের আগে তোলা একাধিক ছবি টুইটারে শেয়ার করেছে কেকেআরও। এতে আরিয়ান-সুহানা-জানবীকে দেখা গেছে তারা নিলামের খুঁটিনাটি বিষয় জেনে নিচ্ছেন কেকেআর টিমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে। 

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit