সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

‘অনেকদিন আগেই রণবীরকে বিয়ে করে নিয়েছি’, অকপট আলিয়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

বিনোদন ডেস্ক :  বলিউডের অন্যতম লাভ বার্ড রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রায় পাঁচ বছর ধরে একে অপরকে ডেট করছেন তারা। কিন্তু বিয়ে কবে করছেন তারা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগী মহলে। 

২০১৭ সালে ‘ব্রক্ষ্মাস্ত্র’এর সেটে একে অপরের সঙ্গে পরিচয় হয় আলিয়া এবং রণবীরের। বছর খানিক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮ সালে অভিনেত্রী সোনম কাপুরের রিসেপশন পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনায় জল ঢালেন তারা। সম্পর্ককে সবার সামনে নিয়ে আসেন। ২০২০ সালে রাজীব মসান্দকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, করোনা কাটা না হলে ওই বছরই বিয়ে করার পরিকল্পনা ছিল তাদের।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের এই মন্তব্য সম্পর্কে যখন আলিয়াকে প্রশ্ন করা হয়, তিনি অভিনেতার মন্তব্যের সঙ্গে সহমতি জানিয়েছিলেন। বলেন, ‘রণবীর ঠিক কথা বলেছে। আমি ওর সঙ্গে অনেকদিন আগেই মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি। সবকিছু একটি কারণে ঘটে। যখনই আমরা বিয়ে করিনা কেন, সেইটা খুব সুন্দরভাবেই ঘটবে’।

আপাতত, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ছবির প্রমোশনে দারুণ ব্যস্ত আলিয়া। এছাড়া তাঁকে ‘ব্রক্ষ্মাস্ত্র’, ‘আরআরআর’ ছবিতে দেখা যাবে। অন্যদিকে, আজই মুক্তি পেল রণবীর কাপুরের আসন্ন সিনেমা ‘শামশেরা’-এর টিজার। এছাড়াও ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার জুটিতে রণবীর-আলিয়া। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit