বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

বিনোদন ডেস্ক :  ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেত্রী রোজিনা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে রোজিনা নিজেই নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার সম্ভব হবে না। এজন্য পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।

ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও নিজের ভেতরে কোনো চাপা ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রতি ক্ষোভ থেকে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি আমি ইলিয়াস কাঞ্চনকেও বুঝিয়ে বলেছি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন।

কিউএনবি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit