সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মিষ্টিমুখ করিয়ে নিপুণকে বরণ এফডিসির সব সংগঠনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

বিনোদন  ডেস্ক :  চিত্রনায়িকা নিপুণ আক্তারকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বরণ করে নিয়েছেন এফডিসির সবগুলো সংগঠন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় শিল্পী সমিতির অফিসে সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেন। সেইসঙ্গে তাকে মিষ্টিমুখ করান সবাই।

শিল্পী সমিতির টেবিলে নিপুণের নেমপ্লেটও লাগানো হয়েছে। পরিচালক সমিতি, সহকারী পরিচালক সমিতি (সিডাপ), চিত্রগ্রাহক সংস্থা, রূপসজ্জা সমিতি, ব্যবস্থাপক সমিতি, সহকারি ব্যবস্থাপক সমিতি থেকে শুরু করে সব সংগঠনের প্রধানরা ফুলের তোড়া দিয়ে নিপুণকে স্বাগত জানান।

এ সময় নিপুণের সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, নির্বাচিত কার্যকরী সদস্য জেসমিন প্রমুখ।

শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনও ফুল দিয়ে নিপুণকে গ্রহণ করেন। এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকেই গ্রহণ করেছেন। এজন্য ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করিয়েছেন।

এর আগে সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। দুপুর পৌনে ১টায় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলেল শ্রদ্ধা শেষে ইলিয়াস কাঞ্চন উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন।

তখন উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন। ছিলেন রিয়াজ ও নিপুণও।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন। এতে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হয়, এরপর আপিল বোর্ডে আবেদন করলে পুনরায় ভোট গণনাতেও জয়ী হন জায়েদ। এরপর জায়েদের বিরুদ্ধে নির্বাচন বিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়।

সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ। সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন। তবে নিপুণ এ নিয়ে হাইকোর্টে আপিল করলে বুধবার সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করে দেন। রবিবার পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

কিউএনবি/অনিমা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit