সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আচমকা নিখোঁজ সুপারস্টার মাধুরী!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

বিনোদন ডেস্ক :  স্টারডমের বোঝা বইতে বইতে ক্লান্ত? নাকি সত্যিই কোনও বিপদের মুখে ‘অনামিকা’ মাধুরী? রহস্যের জট খুলবে ২৫শে ফেব্রুয়ারি। 

এবার ওটিটি দুনিয়ায় নিজের রূপ আর অভিনয়ের জাদুতে মুগ্ধতা ছড়াবেন মাধুরী। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হচ্ছে তার। আর এই ওয়েব সিরিজের ট্রেলারই মুক্তি পেল।

এই সিরিজে বলিউড সুপারস্টার অনামিকার চরিত্রে অভিনয় করছেন মাধুরী। তবে তার স্টারডমের সঙ্গেই জড়িয়ে রয়েছে অতীতের বেশকিছু রহস্য। 

এই ওয়েব শো-তে মাধুরী ছাড়াও থাকছেন সঞ্জয় কাপুর, মানব কল, লক্ষ্যবীর স্মরণ, সাহাসিনী মুলে, মুসকান জাফেরিরা। সুপারস্টার অনামিকা আচমকাই রাতারাতি গায়েব হয়ে যায়। এরপর তদন্তে নামে পুলিশ।

তবে রহস্যের জট খুলতে নেমে পুলিশ বারবার হোঁচট খায়, কারণ সকলেই যেন কোনও রহস্য গোপন করে চলেছে। ফলে শুরু হয় অনামিকার জীবনবৃত্তান্ত ঘেঁটে দেখা।

অনামিকার দাম্পত্য জীবনের টানাপোড়েন, দুই সন্তানের সঙ্গে তার সম্পর্ক, সহ-অভিনেতা মানব কলের সঙ্গে তার ঘনিষ্ঠতা; এই সবকিছুকেই ঘিরে রয়েছে রহস্যের মায়াজাল। 

এক সুপারস্টারের জীবন ক্যামেরার এপার থেকে যতটা পারফেক্ট দেখায়, আদতে কি ততটাই নিখুঁত তাদের জীবন? এই প্রশ্ন ঘুরে ফিরে আসবে ট্রেলার জুড়ে।

ভার্চুয়াল ট্রেলার লঞ্চ ইভেন্টে মাধুরী নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে জানান, ‘আমি এখানে একজন ফিল্মস্টারের চরিত্রেই রয়েছি, যে একজন সুপারস্টার। পাশাপাশি তার একটা পরিবার রয়েছে, সন্তান রয়েছে।

তবে রিয়েল লাইফে আমার জীবনটা মোটেই অনামিকার মতো নয়। আমার পরিবারের সঙ্গে আমার বন্ধন অনেক মজবুত। পাশাপাশি আমি সৌভাগ্যবান যে আমি কিছু সেরা পরিচালক ও সহ-অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি’।

গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালের অন্ধকারময় জগত উঠে আসবে এই সিরিজে। আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য ফেম গেম’-এর। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit