বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি: সারিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯ Time View

 

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ ও মডেল সারিকা সাবরিন ফের বিয়ে করেছেন। ২ ফেব্রুয়ারি বি আহমেদ রুহীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতমনাও তিনি। দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক রুহী। এটি সারিকার দ্বিতীয় বিয়ে। প্রথমটি ছিল এ অভিনেত্রীর প্রেমের বিয়ে।

সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সেই ঘরে একটি মেয়েও আছে তার। কিন্তু ২ বছরের মাথায় সারিকার সেই সংসার ভেঙে যায়। পাঁচ বছর পর কেন আবার সংসারি হলেন এবং এ বিয়েও প্রেমের কিনা – এসব প্রশ্নে সারিকা জানালেন, পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেছেন তিনি। ডিভোর্সের পর আর কোনো প্রেমই করেননি। কারণ প্রেমের বিয়ে করে জীবনে ভুল করেছিলেন। 

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ‘ক্যামেলিয়া’ খ্যাত তারকা। সারিকা সাবরিন বলেন, ‘এটা পুরোপুরিই অ্যারেঞ্জ ম্যারেজ। দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। পারিবারিকভাবে যেভাবে সিভি দেখে, মা–বাবা যেভাবে পাত্রপাত্রী পছন্দ করেন—আমার এই বিয়ের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।’পাঁচ বছর ধরে একা থাকার পরও অ্যারেঞ্জ ম্যারেজই কেন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি। তাই বিয়ের ব্যাপারটা পরিবারের ওপরই ছেড়ে দিয়েছিলাম। এবার বলেছি, আমি কোনো ছেলে দেখব না। কাউকে পছন্দ করব না। প্রেমও করতে পারব না। তোমরা যদি চাও, বিয়ে করব।’

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit