বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

বিনোদন ডেস্ক :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথমে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সমিতির নির্বাচিতরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নিরবতা পালন ও দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন। এছাড়া রিয়াজ ও নিপুণসহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে, নবনির্বাচিত সহসভাপতি ডিপজল, রুবেল, আন্তর্জতিক সম্পাদক জয় চৌধুরী এবং বিজয়ী সদস্য অরুণা বিশ্বাস, সুচরিতা, রোজিনা, অঞ্জনারা সেখানে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচনে এবারে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হলেও তার বিরুদ্ধে নির্বাচনবিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। 

সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন। তবে নিপুণ এ নিয়ে হাইকোর্টে আপিল করলে গতকাল বুধবার সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

কিউএনবি/অনিমা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit