রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পদে বসতে পারবে না নিপুণ-জায়েদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেখে হাইকোর্টের দেয়া আদেশ বুধবার চেম্বার আদালতে স্থগিত করে এই আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন, আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ও নিপুনের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে সোমবার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার হাইকোর্টের আপিল বিভাগে আপিল করলেন নিপুন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ। এর ফলে তিনি হারিয়েছেন পদ। শনিবার সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। এরই মধ্যে শপথগ্রহণ করেছে নিপুনসহ নতুন কমিটি। শপথ অনুষ্ঠানে মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী কেউ না এলেও উপস্থিত হয়েছেন মিশা সওদাগর। তিনি নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit