মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না: স্ক্যালোনি পানির নিচে রেললাইন, হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা॥ ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ইয়াং স্টার চ্যাম্পিয়ন রাইশা ফাইরোজ ইপা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

বিনোদন ডেস্ক :  বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ‘ইয়াং স্টার’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এবার প্রথম আসরে কয়েক হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পড়েছেন ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছে তিন লক্ষ টাকা। 

প্রথম রানারআপ রওনক জাহান রাইসা। তিনি পেয়েছে দুই লক্ষ টাকা এবং দ্বিতীয় রানারআপ হয়েছে পূজা শীল। তিনি পেয়েছে এক লক্ষ টাকা। আর এর মাধ্যমেই জনপ্রিয় এই রিয়েলিটি শো’র পর্দা নামলো।

গত ২৭ জানুয়ারি তেজগাঁওয়ে অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় এর গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয়। ইয়াং স্টার-এর প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শী’র পাশাপাশি আরও উপস্থিত ছিলেন খুরশীদ আলম, শওকত আলী ইমন, এসআই টুটুল, শান্তা ইসলাম, আজিজুল হাকিম প্রমুখ।

সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শো উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, রুহানী সালসাবিল লাবণ্য। গতকাল ৮ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে গ্র্যান্ড ফিনালের পর্বটি প্রচারিত হয়েছে।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit