রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিয়ে করেছেন সারিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তিনি বিয়ে করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আহমেদ রাহিকে। রাহি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক। গত ১২ ডিসেম্বর সারিকা ও রাহির বাগদান সম্পন্ন হয়। 

সারিকা বলেন, ‌‘দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হয়েছে। করোনার কারণে বড় পরিসরের অনুষ্ঠান করা সম্ভব হয়নি, বাসাতেই বিয়ে হয়েছে। বিয়ের দিনটা সুন্দর, ২-২-২২! যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে, ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে মাহিম-সারিকার বিবাহ বিচ্ছেদ হয়। প্রথম বিয়ের পর কাজে অনিয়মিত হয়ে পড়েছিলেন সারিকা। তবে এবার তিনি জানিয়েছেন, কাজে আর অনিয়মিত হবেন না তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকেই শুটিংয়ে ফিরছেন। 

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit