রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বোনের মৃত্যুতে ভেঙে পড়েছেন আশা ভোঁসলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

বিনোদন ডেস্ক :  বড় বোন লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভেঙে পড়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন লতা-আশার ভাইয়ের মেয়ে অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী।

পদ্মিনী বলেন, ‘‘মৃত্যু যে চিরসত্য, সে কথা জানা সত্ত্বেও আমরা চাইতাম লতাজি আমাদের সঙ্গেই যেন সব সময় থাকেন। দৃঢ়ভাবে বিশ্বাস করতাম উনার কিছু হবে না। এটুকুই বলব, এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই।’’

আশা ভোঁসলে কেমন আছেন? এমন প্রশ্নের জবাবে পদ্মিনী বলেন,‘‘একদম ভালো নেই। একেবারে ভেঙে পড়েছেন।’’

এদিকে আশা ভোঁসলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা অনুপম খের। সেখানে হাসি-কান্না ভাগ করে নেন তিনি। সামাজিক পাতায় সেই অভিজ্ঞতা শেয়ারও করেছেন অনুপম।

৬ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান হয়।

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। তার বাবা দীননাথ মঙ্গেশকর ও মা সেবন্তি মঙ্গেশকর। ভাইবোনদের মধ্যে লতা ছিলেন সবার বড়। ৬ ফেব্রুয়ারি সকালে অসীমের পথে পা বাড়ান এই সুরসম্রাজ্ঞী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার শুরু করেন তিনি। ৭০ বছরের ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এই শিল্পী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit