রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

৮ লাখের শাড়ি! ২০০ শাড়ি অর্ডার করেছেন ডোনা, চোখ ছানাবড়া সৌরভের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

বিনোদন ডেস্ক :  সম্প্রতি ‘দাদাগিরি’তে হাজির ছিলেন নদীয়ার ফুলিয়ার শাড়ির ব্যবসায়ী বীরেন কুমার বসাক। জানান, তার কাছে একটি আট লাখের শাড়ি আছে। শুনে অবাক সৌরভের উত্তর, ‘মুকেশ আম্বানির স্ত্রী ছাড়া তো কেউ এত দামি শাড়ি পরে না।’

সেখানেই বীরেণবাবু জানান, ‘আমি বৌদির সাথেও তো কথা বলেছি। বৌদিও আমার সাথে কথা বলেছেন।’ সৌরভ অবাক হয়ে বলেন, ‘উনি ওখানেও পৌঁছে গিয়েছেন!’

এরপর ওই শাড়ির ব্যবসায়ী জানান, ‘টেলিফোন করেছিলেন আমাকে। বললেন আমার ২০০ শাড়ির দরকার। আমি তখন বললাম বৌদি ২০০ শাড়ি তো আমার একসঙ্গে করা সম্ভব নয়। নাচের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন।’ এরপর সৌরভ মজার ছলেই জানান, আপনি ২০০ শাড়ি নিয়ে এলে আমায় একটা ফোন করবেন।

এরপর নিজের শাড়ির কিছু কালেকশন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখান তিনি। সাথে সেই ৮ লাখের শাড়িটিও। যেটা তৈরি করতে ২ বছর সময় লেগেছিল।

গণেশ দেবতার নানা রূপ সুতো দিয়ে বোনা হয়েছে সেখানে। বীরেণবাবু জানান, ৮ লাখ দাম উঠলেও তিনি বিক্রি করেননি। সঙ্গে সৌরভ গাঙ্গুলীর ছবি বোনা একটি ওয়ালহ্যাঙ্গিংও দাদার হাতে তুলে দেন মঞ্চে। 

বীরেণবাবু আরও জানান, ‘৮-১০ লাখ টাকার শাড়ি তার কাছে আছে। প্রোডাকশনের সাথে সাথে তা বিক্রি হয়ে যায়।’  শাড়ি যায় বাইরের নানা দেশে-রাজ্যে, ফ্যাশন শো-তে। ফিল্ম স্টারদের কাছেও তার শাড়ির খুব চাহিদা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit