রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কারা বহন করছেন লতা মঙ্গেশকরের সাঙ্গীতিক উত্তরাধিকার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

বিনোদন ডেস্ক :  লতা, ঊষা, আশা, মীনা এবং হৃদয়নাথ— এই পাঁচ মঙ্গেশকর ভাই-বোনের সুরেলা কণ্ঠ আজও মাতিয়ে রেখেছে দেশ-বিদেশের সঙ্গীতপ্রেমীর মন। বসন্তের দোরগোড়ায় লতাকে হারানোর শোকে যখন মূহ্যমান গোটা ভারত, তখন দেখে নেওয়া যাক- কারা বহন করছেন লতার সাঙ্গীতিক উত্তরাধিকার।

মঙ্গেশকর পরিবারের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের সদস্যদের হাতেই রয়েছে মঙ্গেশকর ভাইবোনের সাঙ্গীতিক উত্তরাধিকারকে সার্থকতা প্রদানের গুরুদায়িত্ব।

হৃদয়নাথ মঙ্গেশকরের কন্যা রাধা মঙ্গেশকরের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শুনে মুগ্ধ হতেন লতা নিজেই। মাত্র সাত বছর বয়সেই রাধা প্রকাশ্য মঞ্চে সঙ্গীত পরিবেশনা করেন।

২০০৯ সালে প্রকাশ পায় রাধার একক হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সংকলন ‘নাভ মাঝে শামী’। এটিই তার প্রথম অ্যালবাম।

আগের প্রজন্মের মতো হিন্দি এবং মারাঠি গানের পাশাপাশি তিনি আঞ্চলিক গানও শ্রোতাদের উপহার দিয়েছেন। এমনকি বাংলাতেও গান করেছেন।

গান করার পাশাপাশি ভবিষ্যতে সঙ্গীত প্রযোজনারও ইচ্ছা রয়েছে তার।

আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলের কন্যা জনাই ভোঁসলেও গানের জগতে নিজের জাত চেনাচ্ছেন। একজন উঠতি সঙ্গীত শিল্পী হলেও ক্রমেই নিজের সাঙ্গীতিক প্রতিভার পরিচয় দিচ্ছেন মঙ্গেশকর পরিবারের তৃতীয় প্রজন্মের এই সঙ্গীত শিল্পী।

ট্রান্সজেন্ডারদের নিয়ে তৈরি ভারতবর্ষের প্রথম গানের দল ‘সিক্স প্যাকের’ সঙ্গে কাজের মধ্যে দিয়েই গানের জগতে তার আত্মপ্রকাশ ঘটে।

জনাই-এর ইনস্টাগ্রাম আ্যকাউন্টজুড়ে শুধুই আশা ভোঁসলে। দাদির সঙ্গে কাটানো নানা মুহূর্তের কোলাজ দিয়েই সেজে উঠেছে তার ইনস্টা আ্যকাউন্ট।

সঙ্গীতমহল সূত্রের খবর, জনাই-এর সাঙ্গীতিক রুচি ও দক্ষতাও দাদির মতোই বৈচিত্র্যময়।

পাঁচ বছর বয়সেই মীনা মঙ্গেশকরের কন্যা রচনা খাদিকর শাহ- এর সঙ্গীতচর্চায় হাতেখড়ি হয়, চলতে থাকে তালিম।

রচনার প্রথম আ্যলবাম ‘মারাঠি বাল গীত’-এর মাধ্যমেই মারাঠি সঙ্গীত জগতে তিনি নিজের জায়গা তৈরি করে নেন, আত্মপ্রকাশ করেন মারাঠি সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারা হিসেবে। মারাঠি শিশুদের মধ্যে এই আ্যলবাম জনপ্রিয়তা লাভ করে।

লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের সঙ্গে মঞ্চভাগের দুর্লভ অভিজ্ঞতা রয়েছে তার।

শুধু সঙ্গীত নয়, অভিনয় চর্চাতেও তিনি আগ্রহী। মারাঠি নাটকে অভিনয় করেছেন।

আশা ভোঁসলে এবং রাহুল দেববর্মণের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কলকাতার মঞ্চও মাতিয়েছিলেন এই মঙ্গেশকর কন্যা। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit