শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

নেত্রকোণা বিদ্যুত অফিসের অধীনে খুঁটি বরাদ্দ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৬ Time View
শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : সরেজমিন অনুসন্ধানে জানা যায়, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে খুঁটি প্রতি ৭ হাজার থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ফোরম্যান লুতফুর ও নয়ন নামে এক ব্যক্তি জেলা শহরের পালপাড়ায় ৮ টি খুঁটি বাবদ ৬৫ হাজার টাকা, মেদনীতে ১৬ টি খুঁটি ১লক্ষ ৫ হাজার টাকা, সাতবেড়িকান্দায় ৯ টি খুঁটি বাবদ ৮৫ হাজার টাকা, বনগাওয়ে ৯ টি খুঁটি বাবদ ৯০ হাজার টাকা, মাজুমীর পাম্প সংলগ্ন এলাকায় ৪ টি খুঁটি বাবদ ৩০ হাজার টাকা ও দারিয়া খতিবনগুয়া এলাকা থেকে ৪৪ টি খুঁটি বাবদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এছাড়াও কুড়পাড় গ্যাস অফিসের পূর্বদিকে ১৬ টি খুঁটি বাবদ ১লক্ষ ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। অনুসন্ধানে আরো জানা যায়, বনোয়াপাড়ায় আরও ২২ টি খু্ঁটিবাবদ ২ লক্ষ ২১ হাজার টাকায় চুক্তি করা হয়, টাকা সম্পূর্ণ পরিশোধ না করায় এই ২২ টি খুঁটির কাজ এখনও বাকী আছে। এছাড়াও সমশের নগরে ৩২ টি খুঁটি দেওয়ায়ও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগীরা জানান, বর্তমান সরকারের সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার যে উদ্যোগ তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু এসব প্রতারকদের কারনে সরকারের দুর্নাম হয়। অভিযুক্ত ফোরম্যান পরিচয় দেওয়া লুতফুরের সাথে  যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। এব্যাপারে নেত্রকোণা পিডিবির নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন বিদ্যুতের খুঁটি নিতে কোন টাকা লাগেনা, যদি কেউ টাকা নিয়ে থাকেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নিব।

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit