সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

হবিগঞ্জে ৩৩ জন প্রত্যাগত প্রবাসী নারীকে সরকারি সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

ডেস্ক নিউজ : হবিগঞ্জে প্রত্যাগত প্রবাসী নারীকর্মী এবং তাদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৩৩ জন প্রত্যাগত নারীকর্মীকে জনপ্রতি ২০ হাজার টাকা করে এবং ২ জন মেধাবী শিক্ষার্থীকে ১৪ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং ওয়েজ আর্নার্স বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান এই চেক তুলে দেন। 

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহম খান বক্তব্য দেন। কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলায় আরও ৪০০ প্রত্যাগত নারীকর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এই সহায়তা প্রদান করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit