রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ফেসবুকে একের পর এক অশ্লীল ছবি! সুদীপার প্রোফাইল হ্যাকড!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেস্ক :  দু-দিন আগেই এক নেটিজেনকে ‘টাকার গরম’ দেখানোর অভিযোগ উঠেছিল সুদীপা চট্টোপাধ্যায়ের নামে, সেই নিয়ে কম জলঘোলা হয়নি, এর মাঝে শুক্রবারের বৃষ্টিভেজা দিনে ফের চর্চার সুদীপা। এদিন সুদীপা চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের স্টোরিতে একাধিক আপত্তিজনক স্থিরচিত্র দেখা যায়। তা দেখে তো চোখ ছানাবড়া নেটিজেনদের। বেশ কয়েকজন তো তড়িঘড়ি ‘রান্নাঘরের রানি’কে আনফলো করতে শুরু করেন। অনেকে বুঝতেই পারেন হ্যাকারদের কবলে পড়েছেন অগ্নিদেব ঘরণী। 

ঘটনার কিছুক্ষণের মধ্যেই সুদীপা চট্টোপাধ্যায় ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, তার ফেসবুক পোস্ট হ্যাক করা হয়েছিল, তাই দয়া করে কিছু আপত্তিকর বিষয় পোস্ট করা হয়ে থাকলে সেটা উপেক্ষা করুন।

ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে সুদীপার প্রায় ৪লক্ষ ৩৩হাজারের বেশি ফলোয়ার রয়েছে। এদিন সুদীপার ফেসবুক প্রোফাইল দেখে হয়রান হতে হয়েছে তাদেরও। যদিও সকলেই বিষয়টা আগেভাগেই বুঝে গিয়েছিল যে প্রোফাইলটা হ্যাক হয়েছে।

নেটদুনিয়ায় খুবই সক্রিয় সুদীপা। হামেশাই ছেলে আদিদেবের নানান ছবি, ভিডিও পোস্ট করে থাকেন। ফেসবুকে শাড়ি, গহনাসহ নানান সামগ্রী বিক্রি করে কিংবা সাধারণ পোস্টের জন্য আজকাল প্রায়ই ট্রোলড হতে হয় সুদীপাকে, যদিও নেতিবাচক ভাবনাকে গুরুত্ব দিতে নারাজ তিনি। কিন্তু সুদীপার শাড়ির মান, অত্যধিক দাম নিয়ে হামেশাই বাঁকা মন্তব্য উড়ে আসে। দু-দিন আগেই অঙ্কুশ হাজরার সঙ্গে ছবি শেয়ার করেও ট্রোলড হয়েছিলেন সুদীপা। 

ওই ছবিতে সুদীপার গলার হারটি রুপোর কিনা জিজ্ঞাসা করায় ওই নেটিজেনকে ‘অশিক্ষিত’ বলে জবাব দিয়েছিলেন সুদীপা। যদিও পরবর্তীতে অভিনেত্রী জানান ভুলবশত এমনটা ঘটেছে, অন্য একজনকে রিপ্লাই দিতে গিয়ে ভুল করে ফেলেছেন তিনি। যদিও তাতে সুদীপার উপর রোগ কমেনি নেটপাড়ার। সেই রেশ কমতে না কমতেই নতুন বিতর্কে জড়ালেন সুদীপা। 

দিন কয়েকের জন্য ‘রান্নাঘর’ থেকে ছুটি নিয়েছিলেন সুদীপা। করোনা থেকে সেরে উঠে বিশ্রাম নিতেই এই সিদ্ধান্ত, সুদীপার জায়গায় এই সুপারহিট শো সঞ্চালনা করছিলেন কৃষ্ণকলি তিয়াশা। যদিও তাতে মন গলেনি দর্শকদের। সুতরাং ট্রোলিং সঙ্গে থাকলেও ‘রান্নঘরের রানি’ হিসাবে কেবল সুদীপাকেই চায় দর্শকরা তা ফের প্রমাণিত। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কিউএনবি/অনিমা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit