বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত জয়া বচ্চন, পিছিয়ে গেল ছবির শুটিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

বিনোদন ডেস্ক : বলিউডে তারকারা একের পর এক আক্রান্ত হচ্ছেন মহামারি করোনায়। এবার শুটিং ফ্লোর থেকে করোনায় আক্রান্ত হয়েছেন জয়া বচ্চন। ২০২০ সালে অমিতাভ বচ্চন পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল। তবে বাদ ছিলেন কেবলমাত্র জয়া বচ্চন। এবার আক্রান্ত হলে এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রকি অউৎ রানি কি প্রেম কাহিনির শুটিংয়ে ব্যস্ত ছিলেন জয়া বচ্চন-শাবানা আজমি। কয়েক দিন আগেই শাবানা আজমি করোনায় আক্রান্ত হন। বৃহস্পতিবার জয়া বচ্চনও করোনায় আক্রান্ত হন।

বন্ধ করে দেওয়া হয়েছে করণ জোহরের আগামী ছবির কাজ। কথা ছিল ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে এই ছবির কাজ। তবে দুই অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ায় সিদ্ধান্ত বদল করতে হলো করণ জোহরকে। কাস্ট ও ক্রুদের নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ করণ জোহর। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন জয়া বচ্চন।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit