সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বান্ধবীকে কয়েক কোটির গাড়ি উপহার হৃতিকের, রাগে ঘর ছাড়েন সুজান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। তিনি নাকি বন্ধুদের উপহার দিতে খুব ভালবাসেন। তবে কখনও সখনও বন্ধু ‘বিশেষ’ হলে তার ভালবাসা মাত্রা ছাড়ায়। এতটাই যে, উপহারের দাম শুনে একবার ব্যাপক রেগে গিয়েছিরেন তার স্ত্রী সুজান। তখনও হৃতিক-সুজানের বিচ্ছেদ হয়নি। আলাদা করেননি নিজেদের দাম্পত্যের পথ। তবে বিশেষ বন্ধুকে দেওয়া হৃতিকের বিশেষ উপহারের বহর দেখে সুজান দুই সন্তানকে নিয়ে চলে যান তার বাবা-মায়ের কাছে।

হৃতিক তখন সবে শেষ করেছেন কাইট ছবির শুটিং। কাইট-এর শুটিংয়ে হৃতিকের সঙ্গে তার সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হয় যে,হৃতিক প্রেমে পড়েছেন ওই মেক্সিকান অভিনেত্রীর। জন্মসূত্রে উরুগুয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় ও বিখ্যাত তারকা। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি তিনি। হৃতিকও বলছেন, “বারবারা খুব ভাল বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।”

ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালে একটি উপহার দিয়েছেন হৃতিক। যার দাম কম করে হলেও আড়াই থেকে তিন কোটি রুপি। বন্ধুকে কোটি টাকার উপহার! শুনেই নাকি রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভাঙে।

কিন্তু বন্ধু বারবারাকে কী এমন উপহার দিয়েছিলেন হৃতিক? কাইট-এর শুটিংয়ের এক কুশলী জানিয়েছেন, বারবারাকে একটি ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছিলেন অভিনেতা। এই ধরনের ভ্যানিটি ভ্যানকে সাধারণত একটি ছোট বাড়িই বলা যায়। তাতে যেমন স্নানঘর থাকে, তেমনই থাকে আরাম করার জায়গা, পোশাক রাখার জায়গা, এমনকি রান্নার ব্যবস্থাও।

মেক্সিকান অভিনেত্রী নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন ছবির শুটিং করতে। শুটিংয়ে যাতে তিনি নিজের বাড়ির কথা মনে না করেন, সেজন্যই তাকে ওই গাড়ি-বাড়ি উপহার দেন হৃতিক। কাইট ছবির ওই কুশলীই জানিয়েছেন, উপহার পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বারবারাও। তিনি ভাবতেই পারেননি এত দামি উপহার কেউ দিতে পারেন। হৃতিক তখন তাকে বলেন, তাদের বন্ধুত্বের স্মারক হিসেবে ওই উপহার গ্রহণ করতে।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit