বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

হিরানির সিনেমায় কাজ করবেন শাহরুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯ Time View

 

বিনোদন ডেস্ক :  জিরো সিনেমার পর দীর্ঘ বিরতি নিয়ে আবারো শুটিংয়ে নেমেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমা দিয়ে তার ফেরার খবরে স্বস্তি পেয়েছেন ভক্তরা। জানা গেছে, এই সিনেমার বাইরে নতুন আরেক সিনেমার শুটিংয়ে নামছেন তিনি। বিনোদ চোপড়ার সঙ্গে চার সিনেমায় সহ-প্রযোজক হিসেবে কাজ করা ভারতের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির নতুন সিনেমায় এবার কাজ করবেন তিনি।

আগেই গুঞ্জন ছিল রাজকুমার হিরানির সঙ্গে সিনেমা করতে পারেন শাহরুখ খান। এবার শোনা গেছে, ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালকের সঙ্গে সব ঠিকঠাক। শিগগিরই শুটিংয়ে নামছেন বলিউড বাদশাহ। 

ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়, শাহরুখের সঙ্গে এই সিনেমাতে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে। প্রথমবার এই দুই অভিনয়শিল্পী পর্দা ভাগ করতে যাচ্ছেন।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, ‘‘কাল হো না হো’ অভিনেতার ইচ্ছা ছিল জনপ্রিয় এই পরিচালকের সঙ্গে কাজ করার। আর পরিচালক ও নায়ক দুজনেই একসঙ্গে কাজ করার জন্য রোমাঞ্চিত হয়ে আছেন। একটি নির্ভরযোগ্য সূত্র ওই পোর্টালকে জানিয়েছে, সিনেমার প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়ে গেছে। মুম্বাইয়ের ফিল্মসিটি স্টুডিওতে পাঞ্জাবের একটি গ্রামকে তুলে ধরা হবে। সেট বানানোর কাজ কয়েক দিনের মধ্যেই শুরু হবে। সিনেমার একটা বিরাট অংশ এখানেই শুটিং হবে।’’

ওই সূত্র আরও জানিয়েছে, সিনেমার একটা অংশের শুটিং হবে লন্ডন ও বুদাপেস্টে। এর আগের প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী, অভিবাসন নিয়ে সামাজিক কমেডি ঘরানার সিনেমা হবে এটি।

রাজকুমার হিরানি শেষ নির্মাণ করেন সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক সিনেমা ‘সঞ্জু’। এটি মুক্তি পায় ২০১৮ সালে। এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ বানিয়ে বলিউডে সাড়া জাগিয়েছিলেন এই নির্মাতা।

সূত্র: পিংক ভিলা

কিউএনবি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit