রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ আটক-২” প্রাইভেটকার জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ Time View
আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে,একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) দিনাজপুর। আটক ব্যাক্তিরা হলেন,নীলফামারী সদরের কুন্তব্যপুর ইউনিয়নের মনসাপাড়া গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে মোঃ আরিফ ইসলাম (২৭) এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মো: নুর ইসলাম এর ছেলে মোঃ মাসুদ রানা (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারী সোমবার বিকেলে পৌর এলাকার ঢাকা মোড় এলাকায় পাচার কালে ৪৪০বোতল ফেন্সিডিল সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে একটি প্রাইভেটকার জব্দ করে, দিনাজপুর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ দিনাজপুর। 

দিনাজপুর র‌্যাব-১৩ এর সুএ মতে জানা যায়, র‌্যাব-১৩, ক্রাইমপ্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি সোমবার বিকেলে, ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় পাকা রাস্তার উপর একটি চেক পোস্ট স্থাপন করেন। এসময় সন্দেহ হলে ঠাকুরগাঁও অভিমুখ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কালো রংঙ্গের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-২৭-৫৮) তল্লাশি করে, ৪৪০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ মোঃ আরিফ ইসলাম (২৭) ও মোঃ মাসুদ রানা (৩৫) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‌্যাব জানায়,গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা দির্ঘদিন ধরে ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে গোপনে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় চড়া মূল্যে পাইকারী বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ফেন্সিডিলসহ আটক করে থানায় সেপোর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে গোপনে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় চড়া মূল্যে পাইকারী বিক্রয় করে আসছিল । উদ্ধারকৃত মালামাল সহ আটক ব্যাক্তিদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করেছেন যার মামলা নং (১২)।মঙ্গলবার সকালে তাদের দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit